চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-01-19 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় রমজান আলী নামের এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার হাতিকাটা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি রমজান আলী (৩০) পৌর এলাকার নিলার মোড়ের মৃত ছোলাইমান সরদারের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তারা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাতিকাটা এলাকার আড়তপট্টিতে অভিযান চালিয়ে রমজান আলী নামে ওই মাদকসেবীকে হাতে-নাতে আটক করা হয়। ঘটনাস্থলেই তাঁর কাছ থেকে এক অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দল। এ ঘটনায় ওই মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মারণির ১৬ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)