ঝিনাইদহে জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
ঝিনাইদহে জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশেদ মাজমাদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদস্যসচিব এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, শহীদ বিশ্বাস, কবির উদ্দিন, সাংবাদিক এনামুল হক সিদ্দীক, জাপা নেতা অরবিন্দু বিশ্বাস, রাকিব হোসেন, আজিজুর রহমান, মিলন মিয়া, জাহিদুল ইসলাম, ফিরোজ মিয়া, লিয়াকত হোসেন, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, আবু জাফর প্রমুখ। সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামীতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)