মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনে মন্ত্রণালয়ের ৫ প্রতিনিধি

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনে মন্ত্রণালয়ের ৫ প্রতিনিধি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ জনের একটি প্রতিনিধি দল। গতকাল রোববার সকালে তাঁরা মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা ও ইমিগ্রেশন) অতিরিক্ত সচিব ও প্রতিনিধি দলনেতা আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণের সময় প্রোগ্রামের সমন্বয়কারী (ইমিগ্রেশন-৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক এ এস এম জাকির হুসাইন, যুগ্ম সম্পাদক ও পরিচালক (ট্র্যাফিক) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার, (দক্ষিণ এশিয়া) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীন মুহাম্মদ ইমাদুল হক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয় সচিব আক্তার হোসেন ও (দক্ষিণ এশিয়া-১) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে প্রতিনিধি দল মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)