চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষে সদর উপজেলায় শতভাগ ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কর্মসূচির সমাপনী

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষে সদর উপজেলায় শতভাগ ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কর্মসূচির সমাপনী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মুজিবশতবর্ষে সদর উপজেলায় শতভাগ ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পিপিআর কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ২২ হাজার ২ শ ছাগল ও ভেড়াকে পিপিআর (ছাগল ও ভেড়ার মারাত্মক ভাইরাসজনিত মরণব্যধি) টিকা প্রদান করা হয়েছে। কর্মসূচিটি ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ১৪ জানুয়ারি। এ কার্যক্রমে প্রতিদিন ৪০-৪৫ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম শাহিন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান এবং সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য দেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুল হক বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের কাছে মানুষের চাহিদা বেশি থাকে। ব্লাক বেঙ্গল গোটের জন্য প্রাণিসম্পদ বিভাগ এ কার্যক্রম অব্যহত রাখে, সেটা আশা করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)