শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ব্যাংকের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান এবং জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এ সময় শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ, এফএভিপির সহ-শাখার সকল কর্মকর্তা, চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ীগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)