‘এ’ ও ‘বি’ গ্রুপে ২৪টি জুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
‘এ’ ও ‘বি’ গ্রুপে ২৪টি জুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী মুজিববর্ষ সেভেন ওয়ান অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মুজিববর্ষ সেভেন ওয়ান অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবের আয়োজনে এবং সেভেন ওয়ান এলইডি টিভির পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে দুই দিনব্যাপী এ খেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘করোনাকালীন সময় দেশের সব খেলাধুলা বন্ধ থাকার কারণে চুয়াডাঙ্গাতেও তেমন কোনো খেলার আয়োজন করা সম্ভব হয়নি। মুজিববর্ষ উপলক্ষে আমরা একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছিলাম। কিন্তু তেমন কিছুই বাস্তাবায়ন করা সম্ভব হয়নি। তবে কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমরা ব্যতিক্রমী একটি খেলার আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করেছি। যাইহোক, মুজিবর্ষের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আমরা চেষ্টা করব নানা আয়োজনের মাধ্যমে বর্ষটিকে উদ্যাপন করার জন্য। এ বছর আরও বড় পরিসরে নানা ধরনের পরিচিত-অপরিচিত খেলার আয়োজন করা হবে।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবিরর অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সেভেন ওয়ান গ্রুপের চেয়ারম্যান আব্দুল লতিফ খান যুবরাজ প্রমুখ। আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ওসি (তদন্ত) লুৎফুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার নের্তৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অফিসার্স ক্লাব চুয়াডাঙ্গার আয়োজনে ও সেভেন ওয়ান এলইডি টিভির পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘এ’ ও ‘বি’ গ্রুপে ২৪টি জুটি অংশগ্রহণ করবে। গতকাল উদ্বোধনী দিনে দুই গ্রুপের ১ম ও ২য় রাউন্ডের খেলাগুলো সম্পন্ন হয়। আজ সোমবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)