বিদেশ পাঠানোর নামে অর্থ আদায়, একজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
বিদেশ পাঠানোর নামে অর্থ আদায়, একজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: বিদেশ পাঠানোর নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোজাম হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন আদালত। ১০ হাজার টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোজাম হোসেন গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মোজাম হোসেন একই উপজেলার শিমুলতলা গ্রামের মাসুদুল হকের ছেলে ফারুককে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে ৩ লাখ টাকা নেন। পরে তাঁকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়। কিন্তু এরপরও টাকা ফেরত না দেওয়ায় মোজাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে তিনি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলায় বাদী পক্ষে অ্যাড. আতাউর রহমান ও আসামি পক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)