চুয়াডাঙ্গায় খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-01-17 ইং
চুয়াডাঙ্গায় খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গুলশানপাড়ার বায়তুন্নাজাত জামে মসজিদ সংলগ্ন জোল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের ৭ম আসরে ৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বেলা তিনটায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, স্থানীয় আওয়ামী লীগ নেতা লাইজু, নাসির উদ্দিন লালু, বাদল আলী, যুবলীগের সাবেক নেতা আসাদুজ্জামান হকি, যুবলীগ নেতা গালিব প্রমুখ। উদ্বোধনী ম্যাচে গুলশানপাড়া একাদশকে ৬ উইকেটে হারিয়ে জয়লাভ করে অলওয়েজ লিগ্যাল। বিকেলের খেলায় ভাই-ব্রাদার ক্লাবকে ২৫ রানে পরাজিত করে জয়লাভ করে জোলপাড়া কিংস। খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর ৭ম আসরের আয়োজনে রয়েছেন সিনেমাহল পাড়ার হৃদয়, আলামিন, ইমন, রাকিব ও রাসেল। উল্লেখ্য, বছর দশেক আগে চুয়াডাঙ্গার সিনেমাহলপাড়ার মেধাবী ছাত্র খোকন শেখ ট্রেন দুর্ঘটনায় মারা যান। তিনি চুয়াডাঙ্গা একাডেমীর ছাত্র ছিলেন। একইসাথে তরুণ ক্রিকেটার হিসেবেও সুনাম ছিলো তার। খোকন শেখের স্মরণে গত ৭ বছর ধরে এ টুর্নামেন্টের আয়োজন করে আসছে সিনেমা হলপাড়ার যুবসমাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)