কুষ্টিয়ায় ৩টিতে নৌকা, একটিতে মশাল জয়ী

আপলোড তারিখঃ 2021-01-17 ইং
কুষ্টিয়ায় ৩টিতে নৌকা, একটিতে মশাল জয়ী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার চারটি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের তিনজন প্রার্থী এবং একটিতে জাসদের মশাল প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় স্ব-স্ব রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর মধ্যে, কুষ্টিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার আলী ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রর্থী বশিরুল আলম চাঁদ পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট। মিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক মালিথা জয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মোবাইল মার্কা প্রতীকে ২ হাজার ৫১৫ ভোট পেয়েছেন। কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র পদে প্রার্থী সামসুজ্জামান অরুণ বিজয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ১১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত আনিচুর রহমান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন। ভেড়ামারা পৌরসভায় জাসদ মনোনীত মশাল প্রতীকের মেয়র পদে প্রার্থী আনোয়ার কবির টুটুল জয়ী হয়েছেন। তিনি ৭ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৫ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)