ফাইজারের টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
ফাইজারের টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা গ্রহণের পর নরওয়ের ২৩ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তারা সকলেই বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল। নরওয়ের মেডিসিন এজেন্সি অনুরোধ করেছিল ভ্যাকিসিন দেয়ার ব্যাপারে শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করার জন্যে। যদিও দাবি করা হচ্ছে ভ্যাকসিনে এধরনের মৃত্যুর ঝুঁকি খুবই কম। দেশটিতে নববর্ষের চারদিন আগে থেকে টিকা দেয়া শুরু করে এপর্যন্ত ৩৩ হাজার মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। প্রথম টিকা দেয়া হয় ৬৭ বছরের সুইভেন অ্যান্ডারসনকে। এপর্যন্ত ২৯ জন কোভিড টিকা দেয়ার পর বিভিন্ন জটিলতায় ভুগছেন। নরওয়ের মেডিসিন এজেন্সি বলছে এদের মধ্যে ২৩ জন মারা গেছে। তবে টিকা দেওয়ার কারণেই ১৩ জনের মৃত্যু সম্পর্কে মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে। ৯ জন মারাত্মক সাইড ইফেক্টে ভুগছে। তবে এ মৃত্যুহার এখনো শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি বলে এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন। মৃতদের প্রত্যেকের বয়স ৮০ কিংবা ৯০ বছরের বেশি। প্রত্যেকেই শারীরিকভাবে দুর্বল ছিলেন। ভ্যাকসিন দেওয়ার পর এদের তাপমাত্রা বৃদ্ধি পায় ও অস্থির ভাব বা অসুস্থতা বোধ করে। তাদের অনেকে হৃদরোগ, ডেমনেশিয়া সহ অন্যান্য গুরুতর রোগে ভুগছিলেন। যে ৯ জন তীব্র সাইডইফেক্টে ভুগছেন তারা অ্যালার্জির কথা বলছেন। কারো প্রচণ্ড জ¦র বা প্রবল অস্থিরতার মধ্যে রয়েছেন। কম পাশর্^প্রতিক্রিয়ায় যারা আছেন তারা টিকা দেওয়ার স্থানে তীব্র ব্যথা অনুভব করছেন। চিকিৎসকদের বয়স্কদের ক্ষেত্রে টিকা দেওয়ার ব্যাপারে তাদের শারীরিক অক্ষমতার বিষয়টি আরো বিবেচনা করতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)