কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী শওকত হোসেনের ভাই বুধবার সন্ধ্যারাতে ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মূল আসামি বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পী একজন সন্ত্রাসী ও কিলার বলে স্থানীয়রা জানায়। এর আগেও তিনি একজনকে হত্যা করে ঘরের ভেতরে বালিশ-কাঁথা দিয়ে মরদেহ লুকিয়ে রাখে। পরে পুলিশ তা উদ্ধার করে। এদিকে, কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যার ঘটনার কয়েক ঘণ্টার পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খাঁন বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)