চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ দুই নারী উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ দুই নারী উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিখোঁজের ১৫ দিন পর দুই নারীকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা কলাবাগান এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। নিখোঁজ হওয়া ওই দুইজন নারী হলেন- সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার লাল্টুর মেয়ে বৃষ্টি খাতুন সুমাইয়া (১৭) ও আলুকদিয়া রাজাপুর গ্রামের আজিম উদ্দীনের মেয়ে রেক্সোনা খাতুন (৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে দৌলতদিয়াড় ও রাজাপুর এলাকার দুজন নারী নিখোঁজ হলে তাঁদের পরিবারের পক্ষে থেকে পৃথক অভিযোগ করা হয় সদর থানায়। পরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে ঢাকা কলাবাগান এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেন। উদ্ধারের পর পুলিশ জানতে পারে কাজের উদ্দেশ্য তাঁরা বাড়ি থেকে পালিয়েছিল। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ তাঁদের উদ্ধারের জোর চেষ্টা চালাতে থাকে। একপর্যায়ে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা কলাবাগান এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)