মৃত্যুর আগে চিকিৎসকের চিরকুট, সরি মা...

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
মৃত্যুর আগে চিকিৎসকের চিরকুট, সরি মা... ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় পৈতৃক সম্পত্তির জেরে মায়ের ওপর অভিমান করে মিরাজুল হাসান তুষার (২৮) নামের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার নিজ বাড়িতে গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর আগে তিনি মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে একটি চিরকুট লিখে রেখে গেছেন। আত্মহত্যাকারী মিরাজুল হাসান তুষার পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার আবেদ হাসানের ছেলে। তিনি স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল হেলথ সেন্টারের চক্ষু শিবিরের সহকারী চিকিৎসক ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আবেদ আলীর দুই স্ত্রী। মিরাজুল হাসান তুষার দ্বিতীয় স্ত্রীর সন্তান। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তাঁর মা তরুলতা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার। বেশ কিছুদিন যাবত নিজেদের বাড়ি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে এই বিষয় নিয়ে মায়ের ওপর অভিমান করেন তিনি। এরই জের ধরে রাতেই মিরাজুল হাসান তুষার নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিরাজুল হাসান তুষারের নিথর দেহ দেখতে পান তারা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ নিথর দেহটি উদ্ধার করে। এসময় মিরাজুল হাসান তুষার স্বাক্ষরিত একটি সুইসাইড নোট (চিরকুট) ঘর থেকে উদ্ধার করে। চিরকুটে লেখা আছে- ‘আমি এ এস এম মিরাজুল হাসান (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি‌্য মা। ১৫.০১.২১ রাত ১২টা ৪০ মিনিট।’ এদিকে, ছেলেকে হারিয়ে মা-বাবা যেন পাগলপ্রায়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা তরুলতা বেগম বলেন, পারিবারিক তেমন কোনো ঝামেলা ছিল না যে আত্মহত্যা করতে হবে তাঁর। তবে বেশ কিছুদিন যাবত ছেলে মিরাজুল হাসান তুষার বাড়িতে একা একা থাকতেন। কারো সঙ্গে কোনো কথা বলতেন না। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল হেলথ সেন্টারের চক্ষু শিবিরের সহকারী চিকিৎসক ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)