ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বিএনসিসির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন এ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও র্যালির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এসময় বক্তব্য দেন সুন্দরবন রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন এম রহিম। পরে জেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কিত সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
