খুলনা রেঞ্জ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
খুলনা রেঞ্জ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: খুলনা রেঞ্জ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের টিম। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোল্যা মো. সেলিম ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফেরদৌস ওয়াহিদ মাগুরা জেলা পুলিশকে এবং যশোর জেলা পুলিশকে পরাজিত করে খুলনা রেঞ্জ পুলিশের মধ্যে চ্যাম্পিয়ন হয়। এসময় খুলনা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম রেঞ্জ চ্যাম্পিয়ন দলের পুলিশ অফিসারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁদের পুরস্কার ও জেলা পুলিশের ক্রীড়া প্রসারের লক্ষ্যে সকল প্রকার সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেছেন। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি শহীদ তাজউদ্দিন স্টেডিয়াম, ঢাকায় বিভাগীয় রেঞ্জ চ্যাম্পিয়নদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)