গাংনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় মোলাম হোসেন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরেকজন। নিহত মোলাম হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের মৃত আফিল মণ্ডলের ছেলে। আহত সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন একই গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন জানান, ‘আমরা দুজন মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে চেংগাড়া নামক স্থানে পৌঁছালে দুই দিক থেকে দুটি বাস একসাথে আসার কারণে আমি রাস্তা থেকে মোটরসাইকেল মাটিতে নামিয়ে দিই। আমার পেছন থেকে আসা বাসটি আমার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। আমরা দুজন মাটিতে ছিটকে পড়ে যায়। এসময় মোলাম হোসেন বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফেরদৌস জানান, হাসপাতালে আসার আগেই মোলাম হোসেনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)