হিজলগাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
হিজলগাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: দর্শনা থানাধীন হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজাসহ হিজলগাড়ী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী তরিকুলকে আটক করেছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তাপস সরকার ও এএসআই সবেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী গ্রামের মাঝেরপাড়ার আবুল কাশেমের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী তরিকুলের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলসহ নিজ বাড়ির সামনে দাঁড়ালে পুলিশ তরিকুলের মোটরসাইকেলে বাধা অবস্থায় ২২ বোতল ফেনসিডিল ও তাঁর শরীরে বিশেষ কায়দায় সেট করা অবস্থায় আড়াই শ গ্রাম গাঁজা উদ্ধার করে তাঁকে আটক করে। পুলিশ জানায়, তরিকুল ইসলাম এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি ফেনসিডিল, ইয়াবাসহ একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গেছেন। আজ সকালে উদ্ধারকৃত মাদকসহ তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)