কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার পর এবার অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার!

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার পর এবার অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘণ্টা পর আলমগীর খান বাবু নামে প্রতিদ্বন্দ্বী এক কাউন্সিলর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শৈলকুপা উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বাবুর লাশ পাওয়া খবরের কিছু আগে দুজন ব্যক্তিকে নদী সাঁতরে পার হতে দেখেছেন। একজন কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্বন্দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপা নির্বাচনী পরিবেশ। আগেই অভিযোগ উঠেছে বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে জখম করে সদ্য লাশ পাওয়া আলমগীর খান বাবুর সমর্থকরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযোগের তীর যার দিকে, সাড়ে চার ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক। প্রাথমিকভাবে পুলিশ এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও তারা এর পিছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। এক দিনে আওয়ামী সমর্থক দুই রাজনৈতিক কর্মীর লাশ আসন্ন পৌর নির্বাচনকে আরও সংঘাতময় ও উত্তপ্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)