ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্রামীণ খেলাধুলা ও পিঠা উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।
