আলমডাঙ্গার এনায়েতপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
আলমডাঙ্গার এনায়েতপুরে সরকারি গাছ কাটার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এনায়েতপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল থেকে এনায়েতপুর গ্রামের বেল্টুর নির্দেশে তাঁর জমি সংলগ্ন গাছ কাটেন শ্রমিকেরা। এ ঘটনায় সরকারি রাস্তার গাছ কাটায় গাছগুলো পুলিশ জব্দ করেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বেল্টুর মাঠের জমির পাশে সরকারি রাস্তা। আর ওই রাস্তাজুড়ে বিস্তৃত সবুজ গাছ। বেল্টু তাঁর জমির সামনে থাকা রাস্তার পাশের ৪টি বাবলা গাছ ১০ হাজার টাকায় বিক্রয় করেন। এ গাছগুলো বন বিভাগের মাধ্যমে একটি সংস্থা রোপণ করে। সে সংস্থাটি অস্তিত্বহীন হয়ে পড়লে, বর্তমানে তা বন বিভাগের আওতাধীন থেকে যায়। এলাকাবাসী অভিযোগ করেন, সুযোগ বুঝে বেল্টু তাঁর জমির সামনের বাবলা গাছগুলো গোপনে বিক্রয় করেন। গাছগুলোর মধ্যে তিনটি গাছ এনায়েতপুর গ্রামের কোরবান আলী কেটে বিক্রি করেন। শেষবার গাছ কাটতেই পুলিশের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করতে বাধ্য হয় তাঁরা। দুর্লভপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল গাফ্ফার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কেটে ফেলা গাছের কিছুটা অবশিষ্টাংশ উদ্ধার করি। জমি মাপের পরেই সঠিক কে পাবে গাছ, সেটা প্রশাসনের মাধ্যমে জানানো যাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)