শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী বল্টুকে (৫০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তাঁরা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা। পুলিশ জানায়, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী বল্টুকে কুপিয়ে জখম করলে তাঁকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে মারা যান। জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। বল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)