তিন দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হবে

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
তিন দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এডহক কমিটির সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে হোটেল সাহিদ প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি প্রয়াত সদস্য জেড. আলম স্মরণে অনুষ্ঠিত শোকসভার মূল্যায়ন করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ‘জেড. আলম স্মারক গ্রন্থ’ প্রকাশ করা হবে। স্মারক গ্রন্থে জেড. আলম রচিত লেখা ও জেড. আলমকে নিয়ে অন্যের লেখা অন্তর্ভুক্ত করা হবে। জেড. আলমকে নিয়ে স্মৃতিচারণমূলক লেখা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সাহিত্য পরিষদ দপ্তরে জমা দিতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি বিকেলে শহীদ মিনার চত্বরে ‘মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা এবং সরচিত ও নির্ধারিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার শত কবির শত কবিতা নিয়ে স্মারক-কাব্যগ্রন্থ প্রকাশিত হবে আগামী ১৭ মার্চ বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে। সংশ্লিষ্ট বিষয়ে সরচিত কবিতা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে পাঠাতে হবে। এ ছাড়াও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে ১৮, ১৯ ও ২০ মার্চ তিন দিনব্যাপী বিচিত্র অনুষ্ঠানমালায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হবে। সভায় এডহক কমিটির অন্যান্য সদস্য গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ ও রিচার্ড রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)