ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহে র‌্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ ইমদাদুল খান (২৮) নামের এক মাদক ব্যাবসায়ী আটক হয়েছেন। গতকাল বুধবার ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ইমদাদুল খান ফরিদপুর জেলার মধুখালী থানার দড়ি বাজার এলাকার আনোয়ার খানের ছেলে। জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল বেলা দুইটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমদাদুল খানকে আটক করে। পরে আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র‌্যাব-৬।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)