ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
আজ (বৃহস্পতিবার) মেহেরপুরে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মন্ত্রীদ্বয় মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক ও মেহেরপুরে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।
