মুজিবনগরে ফেনসিডিলসহ ভাই-বোন আটক

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ ভাই-বোন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ৪৪ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ (৩৫) ও তাঁর বোন কামিনী খাতুনকে (৩৮) আটক করেছে মুজিবনগর থানার পুলিশ। রাজু ও কামিনী মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের খোদা বক্সের সন্তান। গতকাল বুধবার বিকেলে তাঁদের আটক করে পুলিশ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালিতলা রাস্তার মোড়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদ পায় মুজিবনগর থানার পুলিশ। এ সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিনুর রহমান ও এএসআই নাজমুল হাসান অভিযান চালিয়ে রাজু আহমেদ ও কামিনী খাতুনকে আটক করে। এসময় তাঁদের কাছে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত রাজু আহমেদ ও কামিনী খাতুনের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)