চুয়াডাঙ্গায় গাছ আলুবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
চুয়াডাঙ্গায় গাছ আলুবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাছ আলুজাতের উৎপাদনবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় পৌর এলাকার মুন্সিপাড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবায়ের মাসরুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, অমিরুল রাসেল, কৃষি উদ্যোক্তা মোকাররম হোসেন, কৃষি উদ্যোক্তা হাফেজ আব্দুল কাদের সোহান, কৃষক হারেস উদ্দীন, দলিল উদ্দীন ও আদর্শ কৃষক আহসান আলম ডন। মাঠ দিবসে ৫০ জন কৃষক/কৃষাণীসহ সহকারী কৃষি কর্মকতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টায় হাফেজ আব্দুল কাদের সোহানের মনমিলা গার্ডেনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদি সুফি রফিকুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)