চুয়াডাঙ্গায় গরম পানিতে ঝলসে গেল বাবুর্চি

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
চুয়াডাঙ্গায় গরম পানিতে ঝলসে গেল বাবুর্চি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ছাদ ঢালাইয়ের শ্রমিকদের জন্য রান্না করতে গিয়ে আগুনে হিরক (২৫) নামের এক বাবুর্চির শরীর ঝলসে গিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত বাবুর্চি হিরক চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আজিবারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে দৌলতদিয়াড় গ্রামের কালাম মিয়ার বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাইয়ের শ্রমিকদের জন্য রান্না করছিলেন হিরক বাবুর্চি। এসময় ডেক্সিতে থাকা গরম পানি হিরকের দুই পায়ের ওপরে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত হিরকের অবস্থা শঙ্কামুক্ত। তাঁর দুই পা ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)