দর্শনায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
দর্শনায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা একই দিনে বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত ব্যক্তিরা হলেন- দর্শনা পৌর এলাকার ইসলাম বাজার পাড়ার ডা. রফিকুল ইসলামের পিতা আজিবর বক্স, দক্ষিণ চাঁদপুর গ্রামের তেঁতুলতলা পাড়ার সাংবাদিক সাহেদের পিতা শুকুর আলী ও পরানপুর গ্রামের যুবলীগ নেতা আমিরুল ইসলামের পিতা ইছাহাক মল্লিক। জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধা ৭টার দিকে দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারের বাসিন্দা ও মেহেরপুর আড়াইশ বেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের পিতা হাজি আজিবর বক্স ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রায় পনেরো দিন ধরে ঢাকার অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র-সন্তান, ভাই-বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঢাকা থেকে দর্শনার উদ্দেশে রওনা হয়েছিল। এদিকে একই দিন বেলা তিনটার দিকে পৌর এলাকার পরানপুর গ্রামের কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক ও যুবলীগ নেতা আমিরুল ইসলামের পিতা ইছাহাক মল্লিক বার্ধক্যজনিক কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে পুত্র-কন্যা সন্তান, ভাই-বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই মাগরিব পরানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। অপর দিকে, গতকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সাংবাদিক সাহেদ আহম্মেদের পিতা ও দর্শনা রেলবাজারের চাল ব্যবসায়ী শুকুর আলীর ইন্তেকাল করেছেন। তিনি সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে স্ট্রোক করেন। এসময় তাঁকে চিকিৎসার জন্য পরিবারের লোকজন দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দর্শনা রেল বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও দর্শনা হল্ট স্টেশন তেঁতুলতলা পাড়ার মৃত ফজু মণ্ডলের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও এক কন্যা সন্তান, ভাই-বোন, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর দর্শনা বাসস্ট্যান্ড কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)