দর্শনা বন্দরে এলো ভারতীয় পেঁয়াজের বড় চালান

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
দর্শনা বন্দরে এলো ভারতীয় পেঁয়াজের বড় চালান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে নতুন বছরে এই প্রথম পেঁয়াজের বড় চালান দর্শনা বন্দরে এলো। বন্দর কর্তৃপক্ষ জানান, ভারত থেকে আমদানি করা (মোট ১৬শ মেট্রিক টন) ৪২ ওয়াগনে আসা পেঁয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেয়াজ যশোর নওয়াপাড়ায় নেওয়া হয়েছে, বাকি ১২ ওয়াগন পেঁয়াজ দর্শনা বন্দরেই খালাশ করে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে বলে সিঅ্যান্ডএফ এজেন্টরা সাংবাদিকদের জানিয়েছেন। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের পর এ বছর এই প্রথম পেঁয়াজের বড় চালান দর্শনা বন্দরে প্রবেশ করল। চাহিদা মোতাবেক আমদানি করা আরও পেঁয়াজ পর্যায়ক্রমে বলে তিনি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)