হাউলীতে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
হাউলীতে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সিদ্দিক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন। জানা যায়, দামুড়হুদার পুরাতন হাউলী গ্রামে ফসলি জমির ক্ষতিসাধন করে মাটি কাটার অপরাধে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ (খ)-এর বিধান লঙ্ঘন করায় ১৫ (১) ধারায় হাউলী গ্রামের মৃত আবু তালেব মণ্ডলের ছেলে সিদ্দিক মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)