মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ চারজন আহত

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ চারজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর মুজিবনগর সড়কে বামনপাড়া শ্মশান ঘাট মোড়ে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরপুর মুজিবনগর উপজেলার আনসারুল্লাহ ও তাঁর ছেলে আজিম, মেহেরপুর কোর্টপাড়ার সোহেল, অপর একজনের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানান, মেহেরপুর মুজিবনগর সড়কের শ্মশানঘাট মোড়ে উভয় দিক থেকে দ্রুত বেগে আসা দুটি মোটরসাইকেল তাঁদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে রাস্তার ওপরে পড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে আজিম, আনসারুল্লাহ ও সোহেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)