ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল সোমবার তার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের জামির হোসেন, সহ-সভাপতি জয়যাত্রা টেলিভিশনের হাবিব ওসমান ও মানবজমিনের ওসমান গনি জুয়েল, সাধারণ সম্পাদক সংবাদের সাবজাল হোসেন, যুগ্ম সম্পাদক আমাদের সময়ের মানিক ঘোষ ও দৈনিক যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, সাংগাঠনিক সম্পাদক যায়য়ায়দিনের তারেক মাহমুদ, সহ-সাংগাঠনিক সম্পাদক আহসান কবির, অর্থ সম্পাদক সমাচারের আরিফ মোল্ল্যা, অফিস সম্পাদক ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ৭১ টিভির মিশন আলী ও প্রচার সম্পাদক গ্রামের কাগজের জাহাঙ্গীর হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
