কার্পাসডাঙ্গায় সাংবাদিক রতন বিশ্বাসের চাচার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-01-12 ইং
কার্পাসডাঙ্গায় সাংবাদিক রতন বিশ্বাসের চাচার ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি রতন বিশ্বাসের ছোট চাচা ফজলুল হক বিশ্বাস ওরফে বুড়ো বিশ্বাস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান হাজি আকবার আলী বিশ্বাসের ছোট ছেলে এবং সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাসের ছোট ভাই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুতুবপুর পূর্বপাড়া কবরস্থানে মৃত ব্যক্তির জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফজলুল হক বিশ্বাসের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)