ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী ও ২৭ জন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা রোজনুজ্জামান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর উল্লাহসহ নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন দলীয় প্রতীক নৌকা ও বিএনপির মনোনীত প্রার্থী জিন্নাতুল হক দলীয় প্রতীক ধানের শীষ-এর পাশাপাশি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল ইসলাম টিপু মল্লিক পেয়েছেন জক মার্কা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নাসির উদ্দীন পেয়েছেন পেয়েছেন হাতপাখা মার্কা। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭ জন ও ৩টি মহিলা সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
উপজেলা রির্টানিং কর্মকর্তা নুর উল্লাহ বলেন, আসন্ন হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদে ৬ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৩১ জন ও ৩টি মহিলা সংরক্ষিত ওয়ার্ডে ১১জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিবসে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী ও চার সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭জন ও মহিলা সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জনসহ কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
এদিকে প্রতীক পাওয়ার পর প্রার্থীরা পৌরসভা এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। জমে উঠেছে পৌর নির্বাচন।
