চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপহার পেল সদ্য ভূমিষ্ঠ দুই কন্যাসন্তানের পরিবার

আপলোড তারিখঃ 2021-01-11 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপহার পেল সদ্য ভূমিষ্ঠ দুই কন্যাসন্তানের পরিবার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় কন্যাসন্তান জন্মালেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশের উপহার সামগ্রী। পুলিশের পক্ষ থেকে কন্যাশিশুর পরিবারকে পাঠানো হচ্ছে ফুল, ফল, মিষ্টি ও নতুন পোশাকসহ নানা উপহার সামগ্রী। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন ব্যতিক্রমী উদ্যোগ। এর অংশ হিসেবে জেলা পুলিশের ফেসবুক পেজে ‘কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌরসভার কেদারগঞ্জ মালোপাড়া থেকে মফিজুল হক ও সুলতানা পারভিন দম্পতির কন্যাসন্তান জন্মের খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য ওই পরিবারের জন্য নিউবর্ন বেবি প্যাকেজ, পোশাক, মিষ্টি, ফল, ও ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হন। একই দিন দুপুরে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গার আমিনুর রহমান ও শামীমা খাতুন দম্পতির বাড়িতে পুলিশ উপহার সামগ্রী পৌঁছে দেয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। দুই মায়ের কাছে কন্যা সন্তানের জন্য পুলিশের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়। সাধারণ মানুষের পাশে থাকতে চায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)