ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2021-01-11 ইং
ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে জানান দিতে ঝিনাইদহের গান্না ইউনিয়নের বেতাই গ্রামে প্রতিবারের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়ে গেল গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। গতকাল রোববার হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। বিলুপ্তপ্রায় গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। রোমাঞ্চকর এ প্রতিযোগিতার সময় উল্লাসে হৈ চৈ করেন দর্শক। এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। আসে নাগরদোলা। বসে নানা রকম পণ্যসামগ্রীর দোকান। জানা যায়, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৮টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছয় সারিতে থেকে একটি করে বাছাই করা হয়। গতকাল রেববার সকাল থেকে শুরু হয়ে এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগে থেকেই হাজার হাজর দর্শক মাঠে জড়ো হয়। দূর-দূরান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু উপভোগ করেন এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। অনুষ্ঠানে আয়োজক ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হাসান মাসুম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের আবু সাঈদ। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি গরু। দ্বিতীয় স্থান অধিকার করেন যশোর বাঘারপাড়া উপজেলার খালিদুর রহমান। তাঁকে দেওয়া হয়েছে একটি বাইসাইকেল ও তৃতীয় স্থান অধিকার করেছেন বেতাই গ্রামের আমিরুল খাঁ। তাঁকে একটি ছাগল উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুর করিম মিণ্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সনজু, প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার ও গোলাম সরোয়ার সউদ। এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)