মাদ্রাসায় দানের মাংসও সুপারের বাড়িতে!

আপলোড তারিখঃ 2021-01-11 ইং
মাদ্রাসায় দানের মাংসও সুপারের বাড়িতে! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মাদ্রাসায় দানের ১০ কেজি ওজনের ছাগলের মাংসের ছাত্ররা পায় ১ কেজি চর্বি। এরকম নানা অভিযোগ আর অনিয়মের মধ্যদিয়ে চলছে মেহেরপুরের গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিং। মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের ছাত্রদের সহসভাপতি দ্বারা অমানবিকভাবে মারধর এবং বোডিং সুপারের অশালীন আচরণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মেহেরপুর সদর থানায় অভিযোগপত্র দাখিল করেন মাদ্রাসা ছাত্ররা। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম, ছাত্রদের সাথে অশালীন আচরণসহ বোডিং সুপার সাদিকুল রহমানের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির কাছে বিভিন্ন অনিয়মের অভিযোগ লিখিতভাবে প্রদান করে ছাত্ররা। ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার ব্যবস্থাপনা কমিটি বিষয়টা নিয়ে আলোচনা করে। পরে গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের পরিচালনা কমিটিরসহ সভাপতি শাজাহান আলী শান্ত লিল্লাহ বোডিংয়ের ছাত্র অনিক হোসেন, সাদেক আলী, বনি আমিনসহ কয়েকজন ছাত্রকে অমানবিকভাবে মারধর করেন। ওই ঘটনায় লিল্লাহ বোডিংয়ের সকল ছাত্র তাদের বোডিং পত্র সহকারে মেহেরপুর সদর থানায় এসে অভিযোগ দাখিল করেন। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিরুল ইসলাম এবং ইন্সপেক্টর সাদমানী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামান, লিল্লাহ বোডিং ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান লিল্লাহ বোডিং এ পৌঁছান। স্থানীয় এক বাসিন্দা মুফা জানান, এক ব্যক্তি মাদ্রাসার ছেলেদের খাওয়ার জন্য ১০ কেজি ওজনের একটি ছাগল দান করেন। সেই ছাগলের মাংসের মধ্যে ৪ কেজি মাংস ওরা খেয়ে ফেলে আর বাকি ৬ কেজি মাংস সাদিকুলের বাড়িতে ছিল। ছাত্ররা চাইতে গেলে তাদের ১ কেজি চর্বি দেয়। বোডিং সুপার সাদিকুল রহমান বলেন, আমি জেনে শুনে তেমন কোন অন্যায় করিনি, তবে মানুষ মাত্রই ভুল ত্রুটি কিছু হতে পারে। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মাংসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হাফেজ সাহেব জানেন আমার কিছু বলার নেই। এ ব্যাপারে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান ও দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজামান বলেন, বোডিং সুপারের বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং ছাত্রদের যে সব অভিযোগ আছে তা আস্তে আস্তে সবগুলো কমিটি পূরণ করবে। সেই সাথে বোডিং-এরও কিছু নিয়ম আছে সেগুলো ছাত্রদের মানতে হবে। এ নিয়ম গুলো তারা না মেনে চলে যাওয়ার কথা বলে। আমি তাদের বোঝাতে চেষ্টা করলাম তারা সেটা বুঝতে চাইলো না। পরে ইউনিয়ন পরিষদে আমার অনেক কাজ থাকায় আমি চলে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)