চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেল সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিং

আপলোড তারিখঃ 2021-01-10 ইং
চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেল সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিং ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, গবেষণা, উন্নয়ন ও সরবারহকারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের কৃষি খাতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে অবদান রাখায় ‘স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২০’ কর্তৃক সেরা কৃষি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। গত শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির পরিচালক মো. ওলি উল্লাহ্ এর হাতে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের সরকারের কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁকে সম্মাননা প্রদান করেন। এসময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, চ্যানেল আইয়ের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)