চুয়াডাঙ্গায় ইয়ুথ অ্যাসেম্বলির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-10 ইং
চুয়াডাঙ্গায় ইয়ুথ অ্যাসেম্বলির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইয়ুথ অ্যাসেম্বলির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘এক টুকরো উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে’ স্লোগানে গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে ১০০টি কম্বল ও ৮০টি শীতের পোশাক বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, মাসুদ পারভেজ, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক মাহমুদুল হাসান সুমন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী আব্দুস সালাম, হোসনে আরা, ইয়ুথ অ্যাসেম্বলির আহ্বায়ক তৌফিক শুভ, সাধারণ সম্পাদক মাশরাফি মর্তুজা, তামান্না, সুরাইয়া, জনিতা, সুহাসিনী, মিজানুর, কাজল, সৌরভ, মিরাজ, রমজান, ওয়াজেদ, জনি প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)