মেহেরপুরে পিঠা উৎসব ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-10 ইং
মেহেরপুরে পিঠা উৎসব ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে সপ্তাহব্যাপী দেশীয় ফলের সমাহার, শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ, গ্রামীণ খেলা, অগ্নি নির্বাপক মহড়াসহ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামালের সভাপতিত্বে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন প্রমুখ। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, ইউপি সদস্য শরিফ উদ্দিন, মোহাম্মদ ওয়াসিম, আলমগীর হোসেন, আলমগীর হোসেন লাল্টু, ইসমাইল হোসেন, সানোয়ার হোসেন, মিলন হোসেন প্রমুখ। এর আগে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভা শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে কেক কাটা হয়। এর আগে ৮ শ নারী ও কিশোরীর মধ্যে শীতবস্ত্র কম্বল ও চাঁদর বিতরণ করা হয়। এছাড়া ৪শ কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পিঠা উৎসব অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি স্টলে শতাধিক পিঠা-পুলি ও গ্রামের নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)