আলমডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-01-09 ইং
আলমডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভাঙবাড়িয়া গ্রামে থেকে তাঁদের আটক করা হয়। জানা গেছে, উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের কারিগরপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মণ্টু আলী (৪২) ও একইপাড়ার শুকুর আলীর ছেলে ইসলাম (৫০) দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের আইসি এসআই মেবাহুর দারাইন ও এএসআই হাবিবুর রহমান ভাঙবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে ১১৫ গ্রাম গাঁজাসহ মণ্টু ও ইসলামকে আটক করেন। রাতেই তাঁদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকালই তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)