মেহেরপুরে প্রতিবন্ধী বৃদ্ধা উলফাতুন পেলেন আসবাবপত্র

আপলোড তারিখঃ 2021-01-09 ইং
মেহেরপুরে প্রতিবন্ধী বৃদ্ধা উলফাতুন পেলেন আসবাবপত্র ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) শরীফ হাবিবুর রহমান মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রামের অন্ধ প্রতিবন্ধী উলফাতুন নেছাকে খাট, লেপ-তোষকসহ আসবাবপত্র পৌঁছে দিলেন। গতকাল শুক্রবার দুপুরে শরীফ হাবিবুর রহমান কালাচাঁদপুর গ্রামে প্রতিবন্ধী উলফাতুন নেছার বাড়িতে উপস্থিত হয়ে বৃদ্ধা প্রতিবন্ধীর হাতে লেপ-তোষকসহ অন্যান্য আসবাবপত্র তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭০ বছর বয়সী বৃদ্ধা প্রতিবন্ধী উলফাতুন নেছা তাঁর একমাত্র মেয়ে রিজিয়া খাতুনকে নিয়ে কালাচাঁদপুর গ্রামের ইয়ার আলীর বাঁশবাগানে টিনের বেড়া দিয়ে কোনো রকমে বসবাস করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)