মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-09 ইং
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী একই গ্রামের মৃত হোসেন আলী মল্লিকের ছেলে দুলাল মল্লিকসহ আরও ৩ জন পালিয়ে যান। মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালিয়ে যান। মুজিবনগর থানায় তাঁদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)