কালীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-01-09 ইং
কালীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজুর রহমান মাহফুজ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃস্পতিবার গভীর রাতে তাঁকে আটক করা হয়। আটককৃত মাহফুজুর রহমান কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতগাছিয়া গ্রামে মাহফুজুর নামে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)