এখন পর্যন্ত কোনো কেন্দ্রের বিষয়ে অভিযোগ পায়নি

আপলোড তারিখঃ 2021-01-09 ইং
এখন পর্যন্ত কোনো কেন্দ্রের বিষয়ে অভিযোগ পায়নি ছবির ক্যাপশন:
গাংনী পৌর নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শনকালে এসপি মুরাদ আলী গাংনী অফিস: ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি অবলকন করার লক্ষে গাংনী পৌর এলাকার ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল শুক্রবার বিকেলে তিনি বিভিন্ন কেন্দ্রে যান এবং সংলগ্ন বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষে সবগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রগুলোর আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি, এ কেন্দ্রগুলোর কোনো সমস্যা আছে কি না। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ সতর্কতার সঙ্গে দেখছে বিভিন্ন কেন্দ্র। এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থার ওসি জুলফিকার আলী, ডিআইও-৩ একরামুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)