ঝিনাইদহে ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ওফাত দিবস পালন

আপলোড তারিখঃ 2021-01-08 ইং
ঝিনাইদহে ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ওফাত দিবস পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিস্তারিত কর্মসূচি ও যথাযথ মর্যাদায় ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এঁর ৩৯তম ওফাত দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণ কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ। দিবসটি উপলক্ষে শহর ও বিভিন্ন গ্রামে হতদরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেল ও শীত বিতরণ বিতরণ করা হয়। এদিকে, ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুর কেবলার ওফাত দিবস পালন উপলক্ষে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ঢাকার মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান ও মো. নায়েব আলী। জমিয়তে জাকেরিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮২ সালের এই দিনে ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলা (রহ.) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালন উপলক্ষে ভারতের হুগলী জেলার ফুরফুরা দারবার শরীফেও নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)