জীবননগরে গৃহহীন আলতাফ হোসেনকে স্বেচ্ছাশ্রমে ঘর নির্মাণ করে দিল শিকড় সমাজকল্যাণ সংস্থা

আপলোড তারিখঃ 2021-01-08 ইং
জীবননগরে গৃহহীন আলতাফ হোসেনকে স্বেচ্ছাশ্রমে ঘর নির্মাণ করে দিল শিকড় সমাজকল্যাণ সংস্থা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: কেউ অর্থ, কেউ শ্রম আবার কেউ মেধা দিয়ে নির্মাণ করে দিলেন অসহায় হতদরিদ্র গৃহহীন আলতাফ হোসেনের একটি মাথাগোজার ঘর। একের পর এক স্বেচ্ছাশ্রমে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য ভৈরব নদের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা, ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করা, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণসহ বিনামূল্যে মুমূর্ষূ রোগীকে রক্তদানের মতো বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে এলাকার সাধারণ মানুষের মন জয় করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। এ ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং এবলুম বাংলার সহযোগিতায় ৩৫ হাজার টাকা ব্যয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর গ্রামের গৃহহীন আলতাফ হোসেনকে স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি ঘর উপহার দেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। শিকড় সমাজকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে স্বেচ্ছাশ্রমে নির্মিতি ঘর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মঈন উদ্দিন ময়েন ও শিক্ষক আ. সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সামিউল ইসলাম সাহেব, মাজেদুল মিল্টন, জাকির বিশ্বাস, শিকড় সমাজকল্যাণ সংস্থার চাষি রমজান, মফিজুল ইসলাম, হোসেন আহম্মেদ লাবনী, ঐশ্বর্য সাহা, সাদিয়া, রিয়াজ, সোহাগ, প্লাবন, মিম, তনু, আ. আলিম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)