র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-08 ইং
র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মুজিব শতবর্ষে র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় র‌্যাব ক্যাম্পের পাশে এ কম্বল বিতরণ করা হয়। এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন। এসময় র‌্যাব সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে খুশি অসহায় হতদরিদ্র মানুষগুলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)