চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের কমিটি গঠন হওয়ায় : কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2017-04-13 ইং
চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের কমিটি গঠন হওয়ায় : কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের কমিটি গঠন হওয়ায় আনন্দ মিছিল করেছে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। জানা গেছে বহুল প্রতিক্ষিত দীর্ঘ ১৮ বছর পর বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগে গোলাম ফারুক আরিফ জোয়াদ্দার কে সভাপতি ও মো: আসাদুজ্জামান কবিরকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আ: রাজ্জাক ও সাধারন সম্পাদক মোস্তাফিজ কচির নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল কার্পাসডাঙ্গা কবরস্থান বটতলা থেকে কার্পাসডাঙ্গা ব্রীজ মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আহবায়ক আ: সালাম বিশ্বাস।এ সময় বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ,যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ রতন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন।এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বখতিয়ার খলজী বকুল শাহীন, সুকুর আলী, সানোয়ার, লাবলু, ডাবলু, জিয়া, সেলিম, মহাসিন, লালচাঁদ, সেলিম, সাদিকুল, আবু জাফর, জাহিদুল, এপি, লিটন, সেতু, বিল্লাল, রাজু, মুন্না, রকি, জামাল, মিঠুন, মামুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)