মারশাল কোম্পানির রাইটপ স্প্রে করে একাধিক কৃষকের গম খেত নষ্ট

আপলোড তারিখঃ 2021-01-08 ইং
মারশাল কোম্পানির রাইটপ স্প্রে করে একাধিক কৃষকের গম খেত নষ্ট ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিমাঞ্চলে কৃষকরা গমের আগাছানাশক ওষুধ স্প্রে করে বিপাকে পড়েছেন। বহু কৃষকের গম খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাঁরা প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করে ঝিনাইদহ সদর কৃষি অফিসে ধর্না দিচ্ছেন। তথ্য নিয়ে জানা গেছে, সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক আব্দুর রউফ, আব্দুর রশিদ, আবু বকর ও সাইদুল ইসলামসহ বহু কৃষক মারশাল কোম্পানির রাইপট-৫৫ নামে একটি আগাছানাশক ওষুধ গম খেতে স্প্রে করেন। স্প্রে করার পর গম খেত নষ্ট হতে থাকে। তাঁরা দ্রুত মারশাল কোম্পানির রাইপট-৫৫ বিক্রেতা পাগলাকানাই এলাকার ডিলার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাঁদের হরমোন জাতীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দেন। এতেও কাজ না হলে কৃষকরা প্রতিকারের জন্য ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসে ধর্না দেন। পরে ওষুধ কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে জানান ডিলার আব্দুল আজিজ। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সমাধান করেছি। কৃষি কর্মকর্তাদের নিয়ে সরেজমিন খেত পরিদর্শন করে আমরা কৃষকদের কিছু ক্ষতি পূরণও দিয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)